জকিগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে রুহান আহমদের (৪) নামে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে বাড়ির সামনের জলাশয়ে তার লাশ ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
সে উপজেলার বারহাল ইউপির নিদনপুর গ্রামের মোস্তফা আহমদের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আরো ৩ শিশুর সঙ্গে থাকাকালে রুহান বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়।
পরিবারের প্রাথমিক ধারণা ছিলো রুহান হয়তো পানিতে পড়ে নিখোঁজ হয়েছে।ফায়ার সার্ভিসকে জানানো হলে ডুবুরি দল জলাশয়ে উদ্ধার অভিযান চালায়।
কিন্তু রুহানের লাশ পাওয়া যায়নি বলে উদ্ধার অভিযান বন্ধ করা হয়। জলাশয়ে রুহানের লাশ না পাওয়ায় পরিবারে উদ্বিগ্নতা বেড়ে যায়।
অবশেষে শুক্রবার সকালে বাড়ির সামনের জলাশয়েই লাশ ভেসে ওঠে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ শিশুর মামা এমদাদুল হক শুভ। তিনি জানান, পানিতে ডুবেই তার ভাগ্নের মৃত্যু হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed