Main Menu

কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও ১জনের মৃত্যু

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ২ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ১২দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে নঈম আলী (৪৫) নামে আহত অপর জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার মাওলানা মুস্তাফিজুর রহমান এর মৃত্যু হয়েছিল।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নঈম মিয়ার মৃত্যু হয়। নিহত নঈম আলী কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের তৈয়ব আলীর ছেলে।

Manual4 Ad Code

গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য (পেকুপাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে। দগ্ধদের ওইদিন রাতে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় দগ্ধ দুজন নঈম মিয়া ও মাওলানা মুস্তাফিজুর রহমান মারা গেছেন।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান নঈম মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

Manual1 Ad Code

এর আগে মাওলানা মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরের রান্না করার সময় সিলিন্ডার গ্যাস থেকে অগ্নিকান্ডের সুচনা হয়। মুহুর্তের মধ্যে আগুন রান্না ঘরের কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে মুস্তাফিজ ও নঈম আলী দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code