Main Menu

সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) র‌্যালি শুক্রবার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ১২ই রবিউল আউয়াল ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ, সিলেটের উদ্যোগে আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজী ময়না মিয়া মার্কেটের সামন থেকে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) আনন্দ র‌্যালিটি বের হবে।

Manual4 Ad Code

র‌্যালিটি সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দরগাহে হযরত শাহজালাল (র:)’র মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে।

Manual2 Ad Code

জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) আনন্দ র‌্যালি সুন্দর ও সফল করতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নবী (দঃ) প্রেমিকদের আহবান জানিয়েছেন গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ সিলেটের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা মনসুর আহমদ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code