কমলগঞ্জে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন প্রকল্প থেকে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়।
বুধবার (২ আগস্ট) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমলগঞ্জ প্রেসক্লাবে ৫০ টি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৈদ্যুতিক পাখা বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো রফিকুর রহমান।পচন্ড খরতাপে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কষ্টকর বলে শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন পেয়ে কমলগঞ্জ উপজেলা পরিষদ থেকে ১০ শিক্ষা প্রতিষ্ঠান ও কমলগঞ্জ প্রেসক্লাবে মোট ৫০ টি ভালো মানের বিআরবি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো রফিকুর রহমান বলেন,‘শিক্ষা প্রতিষ্ঠান ও প্রেসক্লাবের আবেদন পেয়ে বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) এর অর্থায়নে বিআরবি বৈদ্যুতিক পাখা কিনে বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে ১১ টি প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে সেগুলো বিতরণ করা হয়।’
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed