যুবদল নেতার মুক্তির দাবীতে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা যুবদলের সাধারন সম্পাদক এম এ মুহিত এর নি:শর্ত মুক্তির দাবিতে কমলগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্টিত হয়।
বুধবার (২ আগস্ট) বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে পৌর এলাকার ভানুগাছ বাজারে এক বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলটি ভানুগাছ বাজারের বিভিন্ন রোড প্রদক্ষিন করে রেল স্টেশনে এসে শেষ হয়।
যুবদল নেতা সাহেল আহমদের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর যুবদলের আহবায়ক তালুকদার মো নাজিম উদ্দিন রনি।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা আবেদ মিয়া, পারভেজ আহমদ, কয়েস আহমদ, সাদ্দাম হোসেন, সাকের আলী, সাগর মিয়া, শহিদ আহমদ, আহাদ মিয়া প্রমুখ।
এসময় কমলগঞ্জ পৌর যুবদলের আহবায়ক তালুকদার মো. নাজিম উদ্দিন রনি বলেন, অনতিবিলস্বে জেলা যুবদলের সাধারন সম্পাদক এম, এ, মুহিতকে নি:শর্ত মুক্তি দিতে হবে, অন্যথায় রাজপথেই ফয়সালা হবে। বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর যুবদলের নেতৃবুন্দ উপস্থিত ছিলেন।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed