কমলগঞ্জে এক হাজার গাছের চারা রোপণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্তৃক পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হচ্ছে।
এর অংশ হিসেবে সোমবার (১০ জুলাই) সকালে কমলগঞ্জ উপজেলার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক।
এসময় কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: রইছ আল রেজুয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যাবস্থাপক মোঃ সাহাব উদ্দিন মাহবুব, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed