আগামী বছরের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমান পরীক্ষা। আগামী বছরের পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী। প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে তিন ঘণ্টা ও পূর্ণ নম্বরের।
সোমবার (১০ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এই পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী হবে। পরীক্ষার আয়োজন হবে সব বিষয় পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে।
এর আগে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস প্রকাশ করে। গত বৃহস্পতিবার (৬ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে সিলেবাস প্রকাশ করা হয়।
সেখানে বলা হয়, আগামী বছরের (২০২৪ সাল) এইচএসসি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা হয়নি। পরের দুই বছর এই পরীক্ষা হয় সংক্ষিপ্ত সিলেবাসে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed