Main Menu

দক্ষিণ সুরমায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মাইন উদ্দিন এর নেতৃত্বে সোমবার (১০ জুলাই) বেলা পৌণে ৩টার দিকে অভিযান পরিচালনা করে এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের সামন থেকে ৫০ পিস ইয়াবাসহ অনিক আহম্মেদ মোক্তাদির (১৮) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অনিক দক্ষিণ সুরমা উপজেলার সিলাম টিকরপাড়ার মোঃ আব্দুল হালিমের পুত্র।

এ ঘটনায় এস আই (নিঃ) মোঃ আবু তাহের বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেছেন।

৭এপিবিএন, সিলেটের মিডিয়া উইংয়ের এএসআই পাবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদক নিয়ন্ত্রণে ৭ এপিবিএনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।

Share





Related News

Comments are Closed