কমলগঞ্জে ৯০ লিটার চোলাই মদসহ আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে পুলিশি অভিযানে ৯০ লিটার চোলাই মদসহ দ্বিরাজ রবিদাস (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১০ টায় শমশেরনগর চা বাগানের রবিদাস টিলা শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে। এসময় মাদক বিক্রির ৬ হাজার ৮৭০ টাকা জব্দ করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক বিজয় দেবনাথ, শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক বাবুল মিয়া ও দ্বীপক সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল শমশেরনগর চা বাগানের রবিদাস টিলা শ্রমিক বস্তিতে অভিযান চালায়। এ সময় দ্বিরাজ রবিদাসের বসতঘর থেকে বিক্রির জন্য রাখা ৯০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সাথে চোলাই মদ বিক্রির ৬ হাজার ৮৭০ টাকা জব্দ করা হয়। অবৈধ চোলাই মদ তৈরি, বিক্রির দায়ে মাদক ব্যবসায়ী দ্বিরাজ রবিদাসকে আটক করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আখনজী, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে আটক দ্বিরাজ রবিদাসকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed