Main Menu

বঙ্গবন্ধু ব্রি ধান ১০০ চাষ করে সফল নাজমুল হাসান মিঠু

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বঙ্গবন্ধু ব্রি ধান ১০০ চাষে বাম্পার ফলন হয়েছে। কৃষককের মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে। সময়মতো বৃষ্টি, আধুনিক চাষাবাদ এবং সঠিক পরিচর্যা, রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় এ ফলন হয়।

Manual1 Ad Code

বঙ্গবন্ধু ব্রি ধান ১০০ চাষে বাম্পার ফলনে লাভের আশা করছেন কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের রামপুর ছাইয়াখালী হাওর এলাকার কৃষক সৈয়দ নাজমুল হাসান মিঠু। তিনি গত বছর কমলগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে বীজ নিয়ে বোরো মৌসুমে প্রথমবারের মতো ছাইয়াখালী হাওর এলাকায় প্রায় এক একর জমিতে বঙ্গবন্ধু ১০০ ধান চাষ করে অভাবনীয় ফলন হওয়ায় চলতি বছর প্রায় দশ একর জমিতে বঙ্গবন্ধু ১০০ ধানের চারা রোপন করেন। সঠিক পরিচর্যা, রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় ফলনও হয়েছে ভালো। চলতি সপ্তাহে এ ধান কাটা শুরু করবেন।

Manual6 Ad Code

রামপুর ছাইয়াখালী হাওর ব্যবস্থাপনা সমবায় সমিতির সহসভাপতি সফল কৃষক সৈয়দ নাজমুল হাসান মিঠু জানান, বঙ্গবন্ধু ১০০ ধান চাষে সময় কম লাগে, খরচও কম এবং ফলন হয় ভালো।

তিনি জানান, বঙ্গবন্ধু ব্রি ধান ১৩৫ থেকে ১৪০ দিনের মধ্যে এক একর জমিতে ১শত বিশ থেকে পঁচিশ মণ উৎপাদন সম্ভব। জিংক সমৃদ্ধ এ ধানের চালের গুণগত মান অত্যন্ত ভালো হওয়ায় অনেক কৃষক বীজ সংগ্রহ করে এবছর বোরো চাষ করেছেন। এছাড়া কৃষি অফিসও বীজ সংগ্রহ করে কৃষকদের মাঝে বিতরণ করে। এই জাতটি বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে বঙ্গবন্ধু ১০০ নামে নামকরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রেজাউল করিম সমকালকে বলেন, এ বছর কমলগঞ্জে পরীক্ষামূলক প্রায় ৩০ বিঘা জমিতে বঙ্গবন্ধু ধান ১০০-এর চাষাবাদ করা হয়েছে। বঙ্গবন্ধু ১০০ ধানের জীবনকাল ১৪৮ দিন। জিংক সমৃদ্ধ এই ধান মানবদেহে জিংকের অভাব পূরণে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। চাল মাঝারি চিকন ও সাদা। জিংকের পরিমাণ প্রতি কেজিতে ২৫ দশমিক ৭ মিলিগ্রাম। চালে অ্যামাইলোজ ২৬ দশমিক ৮ শতাংশ এবং প্রোটিন ৭ দশমিক ৮ শতাংশ। এর গড় ফলন হেক্টর প্রতি ৭.৭ মে:টন। তবে ভাল পরিচর্যা করলে ৮ মে:টন পর্যন্ত ফলন সম্ভব হবে। এ বীজ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। পর্যায়ক্রমে এর চাষাবাদ সম্প্রসারণ করা হবে। অনেক চাষি এরই মধ্যে বীজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান এই কর্মকর্তা।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code