মৌলভীবাজারে ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে নির্মাণাধীন ঘরের ছাদ থেকে পড়ে গুরুতর আহত নির্মাণশ্রমিক আফজাল হোসেন মনা (২৮) মারা গেছেন। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
আফজাল জয়চন্ডী ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত মো. জহির মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামপাশা গ্রামের আজেফর মিয়ার বাড়িতে গত ২২ অক্টোবর ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে অসাবধানতাবশত পা ফসকে পড়ে যান নির্মাণকাজে থাকা আফজাল। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় আফজালের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাকে দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে।’
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed