Main Menu

হবিগঞ্জে পলিথিন রাখা ও বিক্রির দায়ে ৬ লক্ষ টাকা জরিমনা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পলিথিন কারবারিদের ঠেকাতে আজ হবিগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট।

সোমবার (২৪ অক্টোবর) দিনভর পরিচালিত অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাসদরের ১১টি ব্যবসাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন রাখা ও বিক্রির দায়ে ৬ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১ টনেরও বেশি পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়।

১১টি প্রতিষ্ঠানের মধ্যে রতন রায় স্টোরকে ৮০ হাজার, জামাল স্টোর ৩৫ হাজার, গনেস্বর ভান্ডার ৩০ হাজার, শ্যামা স্টোর ৩৫ হাজার, দয়ামায়া স্টোর ৫০ হাজার, কৃষ্ণ চন্দ্র পালকে ১ লক্ষ, চুটু মিয়া স্টোরকে ৩০ হাজার, স্বরূপ ভান্ডারকে ১ লক্ষ, হরিলাল স্টোরকে ৪৫ হাজার, মেসার্স কাজল চক্রবর্তীকে ৫০ হাজার ও ভাই ভাই স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

Share





Related News

Comments are Closed