নারীদের স্বাস্থ্য সচেতনতা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে কনসার্ন উইমেন্স ফর ফ্যামিলী ডেভলপমেন্ট এর সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ নারী কিশোরী এবং ট্রান্সজেন্ডারদের সুরক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যের চাহিদা পূরণ করা, নারীদের স্বাস্থ্য সচেতনতা সহ আয়মূলক প্রশিক্ষণ অবহিতকরণ সভা ২৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়।
কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া’র সভাপতিত্বে ও বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম, পূর্ব ইসলামপুর পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর আহমদ, তেলিখাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিহাব উদ্দিন, ইউপি সদস্য রহমত আলী, কবির আহমদ, আব্দুস শহিদ, মোঃ ইসলাম উদ্দিন, ছবুতারা বেগম, আফিয়া বেগম ও রকিনা বেগম, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, আজাদ মিয়া, ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের স্টাফ মোঃ ফজলু রহমান, চাষী রশিদ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারীদের যৌন প্রজনন ও স্বাস্থ্য বিষয়ে জেনে স্বাস্থ্য সচেতন হতে হবে। নারীদের স্বাবলম্বি ও সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি উন্নত বাংলাদেশ গড়তে পুরুষ ও নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা ঈকোয়্যালিটি সোসাইটির কার্যক্রমের মত অন্যান্য এনজিও সংস্থা ও সামাজিক সংগঠনগুলোকে নারীদের জীবন মান উন্নয়নে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতপরিচয় একRead More
বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১ নম্বর আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানRead More



Comments are Closed