শমশেরনগরে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শমশেরনগর ইসলামিক মিশনের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় র্যালী শেষে ইসলামিক মিশন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শমশেরনগর ইসলামিক মিশন এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও মিশনের প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, ইউপি সদস্য রায়হান ফারুক, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামিক মিশনের উদ্যোগে সেবামূলক এ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক চিকিৎসা, গণশিক্ষা, সেলাই মেশিন বিতরণ, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ এবং বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানাদিসহ উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed