Main Menu

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক সম্পন্ন

Manual4 Ad Code

প্রবাস ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ১৯ মার্চ শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশী সাংবাদিকদের প্রাচীনতম ও বৃহৎ সংগঠন ‘নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব’ এর নবনির্বাচিত কমিটির অভিষেক।

সাদিয়া খন্দকার, দীমা নিফার তিথি ও শেখ সিরাজুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ইয়র্ক বাংলা’র নির্বাহী সম্পাদক জামীল আনসারী। প্রথম পর্বে সভাপতিত্ব করেন অভিষেক উদযাপন কমিটির চেয়ারম্যান ডাক্তার চৌধুরী সরোয়ারুল হাসান।

অভিষিক্ত নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন এবং ফুল দিয়ে বরণ করেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা মনজুর আহমদ।

দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ক্লাবের নব-নির্বাচিত সভাপতি, টাইম টিভির সিইও আবু তাহের ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম।

Manual1 Ad Code

নিউইয়র্কের গুলশান টেরেসে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান গ্রেস মেং। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন লুই, নিউইয়র্ক সিটির কম্পট্রলার ব্রেড লেন্ডার,সিটি এস্বেলীম্যিন ব্রাউন ব্রাউনয়েল। কী-নোট স্পীকার ছিলেন এ্যামি এওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক স্পেকট্রাম নিউজের এসাইনমেন্ট এডিটর রাসেল বুম।

Manual5 Ad Code

অনুষ্ঠানে রাজনীতিক, বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও প্রধান নির্বাহী, শিল্পী, সাহিত্যিক এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো দুইজন বরেণ্য ব্যক্তিত্বকে এওয়ার্ড প্রদান। সাংবাদিক ও ক্লাবের উপদেষ্টা নিনি ওয়াহেদ পেয়েছেন ফজলে রশীদ সম্মাননা এওয়ার্ড। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী পেলেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা বা প্রেসক্লাব এপ্রিসিয়েশন এওয়ার্ড।

অনুষ্ঠানে ফাজলে রশীদ সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক নিনি ওয়াহেদ অনুপস্থিত থাকায় তাঁর সম্মাননা পরবর্তীতে পৌছে দেয়া হবে বলে জানানো হয়।

জাতিসংঘ এবং হোয়াইট হাউসে প্রতিনিধিত্বকারী একমাত্র বাংলাদেশী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর নিকট এওয়ার্ড তুলে দেন স্টেট সিনেটর জন লুই, এ্যামি এওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিক স্পেকট্রাম নিউজের এসাইনমেন্ট এডিটর রাসেল বুম, সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম এবং অভিষেক উদযাপন কমিটির চেয়ারম্যান ডা. চৌধুরী সারোয়ারুল হাসানসহ আমন্ত্রিত অতিথিরা।

Manual6 Ad Code

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন আবু জাফর মাহমুদ, শাহ নেওয়াজ ও অ্যাটর্নি মঈন চৌধুরী।

Manual3 Ad Code

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা মঈনুদ্দীন নাসের, প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম, চৌধুরী খোকন, সঙ্গীতশিল্পী বেবী নাজনীন, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, অ্যাসালের চেয়ারম্যান মাফ মিসবাউদ্দিন, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার আব্দুর রহীম হাওলাদার, সোসাইটির কোষাধ্যক্ষ ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, ডা. বর্ণালী হাসান, রাজনীতিক জসিম ভুইয়া, ব্যবসায়ী নূরুল আজীম, রাইটস ফোরাম অফ নর্থ আমেরিকার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল আরিফ, আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, মোহাম্মদ জয় চৌধুরী, মাজেদা উদ্দিন, সাইফুর খান হারুন ও আবুল কাশেম।

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি-আবু তাহের, সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, কোষাধ্যক্ষ রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান, প্রচার ও দপ্তর সম্পাদক মহারথীর খান ফারুকী, কার্যকরী সদস্য ডা. ওয়াজেদ এ খান, ফরিদ আলম, এবিএম সালাহউদ্দিন আহমেদ, রওশন হক এবং এসএম রহমান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code