বড়লেখায় গৃহবধূকে ধর্ষণ, ধর্ষক কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন দুই সন্তানের জননী এক গৃহবধূ। গত শনিবার (২৯ জানুয়ারী) মধ্যরাতে উপজেলার পূর্ব-মোহাম্মদ নগর গ্রামে এ ঘটনা ঘটে।
পাশবিকতার শিকার গৃহবধূর ছোটভাই থানায় ধর্ষণ মামলা করলে রোববার রাতে ধর্ষক আলী হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সে একই গ্রামের হবিব আলীর ছেলে ও তিন সন্তানের জনক। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী উপজেলার পূর্ব-মোহাম্মদ নগর গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন। শনিবার রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরের টয়লেটে যান। সেখানে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আলী হোসেন (২৮) গৃহবধূকে ঝাপটে ধরে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় রোববার দুপুরে নির্যাতিত গৃহবধূর ছোটভাই ধর্ষক আলী হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গৃহবধূ ধর্ষণ মামলার গ্রেফতারকৃত আসামি আলী হোসেনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed