সিলেটের ১৫টি ইউনিয়নের ৮টিতে বিজয়ী নৌকা
বৈশাখী নিউজ ডেস্ক: ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট জেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। অন্য ৭টির মধ্যে ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ৪টিতে বিএনপিপন্থী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫টিতে আওয়ামী লীগ, দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ১টিতে বিএনপিপন্থী প্রার্থী বিজয়ী হয়েছেন।
উমরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. গোলাম কিবরিয়া, সাদিপুরে আওয়ামী লীগের সাহেদ আহমদ মুছা, পশ্চিম পৈলনপুরে আওয়ামী লীগের বিদ্রোহী গোলাম রব্বানী চৌধুরী সুমন, বুরুঙ্গাবাজারে আওয়ামী লীগের আখলাকুর রহমান, গোয়ালাবাজারে আওয়ামী লীগের পীর মজনু, তাজপুরে আওয়ামী লীগের বিদ্রোহী অরুনোদয় পাল ঝলক, দয়ামীরে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপি নেতা এসটিএম ফখর উদ্দিন ও উছমানপুরে আওয়ামী লীগের ওয়ালী উল্লাহ বদরুল নির্বাচিত হয়েছেন।
দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. অলিউর রহমান অলি ও কামালবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একরামুল হক নির্বাচিত হয়েছেন।
বিশ্বনাথের খাজাঞ্চিতে আওয়ামী লীগের প্রার্থী আরশ আলী ও লামাকাজি ইউনিয়নে বিএনপির কবীর হোসেন ধলা মিয়া বিজয়ী হয়েছেন।
গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের নজরুল ইসলাম ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম কিবরিয়া হেলাল বিজয়ী হয়েছেন।
অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জিয়াদ আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের সবকটি ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। প্রভাব বিস্তার বা জাল ভোটের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Related News
বিয়ানীবাজারে মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে চাঞ্চল্যকর রায়কা আক্তার রিয়া (১৭) হত্যার দায়েRead More
বিয়ানীবাজারে ক্রেতার ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার ঘুষিতেRead More



Comments are Closed