বাহুবলে ৭ ইউনিয়নের ৫টিতেই নৌকার হার
বৈশাখী নিউজ ডেস্ক: ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বাহুবলে নৌকার ভরাডুবি হয়েছে। বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নের মাঝে নৌকা বিজয়ী হয়েছে মাত্র দুটিতে।
স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থী মুদ্দত আলী বিজয়ী হয়েছেন।
ভাদেশ্বর ইউনিয়নে নৌকা নিয়ে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান বিজয়ী হয়েছেন।
অপরদিকে উপজেলার স্নানঘাট, সাতকাপন, বাহুবল, লামাতাসী ও মীরপুর ইউনিয়নে নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছেন।
নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত বাহুবলে ভরাডুবির কারণে দলের নেতাকর্মীরা হতাশ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা মন্তব্য করেছেন, অযোগ্য প্রার্থীকে নৌকার মনোনয়ন দেওয়া এবং অধিক সংখ্যক বিদ্রোহী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করায় ভরাডুবি হয়েছে।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed