নৌ পথে চাঁদাবাজ ও আন্তঃজেলা ডাকাত সর্দার বাচ্চু মিয়া গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে সুরমা নদীতে চাদাবাজি ও আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সর্দার বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন থেকে কুখ্যাত চাদাবাজ ও আন্তঃজেলা ডাকাত সর্দার আত্মগোপনে ছিলো। মঙ্গলবার গভীব রাতে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, তদন্ত ওসি মিজানুর রহমান সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান, এস আই আতিকুল আলম, এস আই মুহিন উদ্দিন, এস আই দীপংকর, এস আই মোহাম্মদ আলী, এসআই আনোয়ার মিয়া, এসআই শামছুল আরেফিন, এসআই নাজমুল ইসলাম, এসআই মাসুদ রানা, এসআই মোশারফ হোসেন, এএসআই সোহেল রানা, এএসআই মিলাদ হোসেন , এএসআই ফরিদ উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নোয়ারাই ইউপি এলাকা থেকে কুখ্যাত চাদাবাজ ও আন্তঃজেলা ডাকাত সর্দার বাচ্চুমিয়া (৩৫)কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সে উপজেলার নোয়ারাই ইউপির বাতিরকান্দি গ্রামের ইসমাইল আলীর ছেলে। তার বিরুদ্ধে সিলেট বিভাগের চার জেলা ও বিভিন্ন উপজেলার থানাগুলোতে নারী ও শিশু নির্যাতন, মারামারি, চুরি, সুরমা নদীতে চাদাবাজি, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। এসব মামলায় সে পলাতক আসামী বলে পুলিশ জানিয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত সর্দারকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।
Related News
তাহিরপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে আটকে যৌন হয়রানির অভিযোগ
বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে কক্ষে তালাবদ্ধ করে যৌন হয়রানির অভিযোগRead More
স্ত্রীর আত্মহত্যার পর ছাতকে বিষপানে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের মঈনপুর গ্রামে স্ত্রীর আত্মহত্যার ১১ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেনRead More



Comments are Closed