শাবি শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে জাবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি
জাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকবৃন্দ।
বুধবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা সাড়ে ১১ টায় এই কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে জাবির বিভিন্ন বিভাগ থেকে ১০ জন শিক্ষক ও অর্ধশতাধিক ছাত্র উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আনু মোহাম্মদ বলেন, ‘ শাবিপ্রবির উপাচার্য সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ দ্বারা যে নির্মম অত্যাচার চালিয়েছে, আমরা তার ধিক্কার জানাই। শিক্ষার্থীদের এই আন্দোলনে আমরা একাত্মতা পোষণ করছি। শাবিপ্রবির উপাচার্য পদত্যাগের সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ৩৩ উপাচার্য পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন আমরা চাই সেই ইচ্ছাও বাস্তবায়ন হোক। আমরা ইউজিসির নিকট দাবি জানাই যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিশ্ববিদ্যালয়ে সংষ্কারগত উন্নয়নের সুস্পষ্ট চিত্র যেন সাধারন জনগনের নিকট তুলে ধরে।’
এসময় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মির্জা তাসলিমা সুলতানা বলেন, ‘শাবিপ্রবির শিক্ষার্থীরা প্রায় ১৬০ ঘন্টা ধরে অনশন করেছে যা বর্তমান সময়ে বিরল ঘটনা। তাদের মধ্যে কোনো ষড়যন্ত্র বা হঠকারিতা দেখা যায়নি, বরং সরকারের সকল ক্ষেত্র থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদেরকে উষ্কানি, হুমকি, নির্যাতন করে সুশৃঙ্খল আন্দোলনে ব্যাঘাত ঘটানো হচ্ছে।’
দর্শন বিভাগের অধ্যাপক ড. এএসএম আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে অগণতান্ত্রিক ও দুর্নীতির আখড়া গড়েন তোলা হয়েছে। শাবিপ্রবির ভিসিকে টিকিয়ে রাখার জন্য শিক্ষামন্ত্রী তৎপর, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে তাকে দেখা যায় না। বিশ্ববিদ্যালয়গুলো অন্তঃসারশূন্য হয়ে গেছে, আমরা রাষ্ট্রকে অন্তঃসারশূন্যতার দিকে ঠেলে দিতে চাই না। আশাকরি তাদের বিজয়ের মধ্য দিয়ে সব শিক্ষার্থীদের বিজয় হবে।’
এসময়ে আরো উপস্থিত ছিলেন, ড. শামীমা সুলতানা, ড. সাঈদ ফেরদৌসসহ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি শাবিপ্রবি শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা ও লাঠিচার্জ করার পর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে ধারাবাহিক আন্দোলন ও অনশন করে যাচ্ছে শিক্ষার্থীরা। আজ দীর্ঘ ১৬৩ ঘন্টা পর অনশনরত শিক্ষার্থীরা তাদের অনশন ভাঙ্গে।
Related News
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারRead More
মার্কিন ভিসা প্রত্যাশীদের জন্য দূতাবাসের কড়া বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করার সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যানRead More



Comments are Closed