Main Menu

সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করছে ক্যাপ ফাউন্ডেশন

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সকল জেলার প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্যে স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল, সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করে যাচ্ছে কমিউনিটি এগেইনস্ট পভারটি (ক্যাপ)। মাত্র ১০ বছরের মধ্যে সংস্থাটি অনেক প্রকল্প বাস্তবায়ন করেছে। সিলেট সদর উপজেলায় ছালিয়া, সালুটিকর রোডে মেগা প্রজেক্ট ‘দ্যা গার্ডিয়ান ও অর্ফান বিলেজ’ গড়ে তোলা হচ্ছে। যেখানে ১০০ জন এতিম শিশুদের থাকা খাওয়াসহ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত স্কুল, ট্যাকনিকেল কলেজ, মসজিদ, ডরমেটরী, ইনডোর স্পোর্টস ইত্যাদি থাকবে। এছাড়াও আগামী কয়েক দিনে নবনির্মিত মসজিদ-টিউবওয়েল, টং দোকান ঘর উদ্বোধনসহ অসহায় জেলেদের মধ্যে মাছধরার সামগ্রীসহ নৌকা ও জাকাতের অর্থ বিতরণ করা হবে।

ক্যাপের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উপলক্ষে সংবাদ সম্মেলনে ক্যাপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আব্দুল নূর এসব তথ্য তুলে ধরেন।

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

ক্যাপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রোববার (২৮ নভেম্বর) সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের হতদরিদ্র ও অসচ্ছল ৪টি জেলে পরিবারকে ৪টি মাছ ধরার সামগ্রী সহ নৌকা বিতরণ করা হবে। এছড়াও বিশ্বনাথ উপজেলায় একটি মসজিদ ও একটি ক্যাপ ভিলেজ কর্ণার শপ (টং দোকান) নির্মাণ করা হবে।

আগামী সোমবার (২৯ নভেম্বর) সিলেট সদর উপজেলায় ছালিয়ায় ‘দ্যা গার্ডিয়ান ও ক্যাপ ফাউন্ডেশন অর্ফান ভিলেজ’র চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করা হবে। আগামী মঙ্গলবার (৩০ নভেম্বর) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় একটি মসজিদ ও টিউবওয়েল উদ্বোধন করা হবে। আগামী বুধবার (১ ডিসেম্বর) সিলেট সদর উপজেলায় ১৫০ টি হতদরিদ্র পরিবারের মধ্যে জাকাতের নগদ অর্থ বিতরণ করা হবে।

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১২ সালে ক্যাপ প্রতিষ্ঠার পর থেকে এপর্যন্ত বৃহত্তর সিলেটের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানির জন্যে ১ হাজার ৫০০ গভীর নলকূপ ও ৫০০ স্বাস্থ্য সম্মত স্যানিটেশন স্থাপন করা হয়েছে। বিতরণ করা হয়েছে তিন শতাধিক রিক্সা ও ৫০০ সেলাই মেশিন। ও সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। অসহায় দরিদ্র পরিবারকে গৃহনির্মাণ করে দেয়া, অর্গানিক ফার্ম, গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষকে সাহায্য করা, রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানির জন্যে নলকূপ স্থাপন, স্যানিটরী, রোহিঙ্গা শিশুদের জন্য প্রি-প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও গর্ভবতী মায়েদের জন্য এন্টিনেটাল হাসপাতাল স্থাপন, অস্বচ্ছল পরিবারকে কর্ণারশপ (টং দোকান) প্রদান,হাওর অঞ্চলের অস্বচ্ছল জেলে পরিবারকে নৌকা এবং মাছ ধরার সামগ্রী প্রদান,শিশুদের পাঠদানের জন্য প্রি-প্রাথমিক বিদ্যালয় স্থাপন, মসজিদ বিহীন এলাকায় মুসল্লিদের জন্য মসজিদ ও মাদ্রাসা নির্মাণ, মাহে রমজানে হতদরিদ্র পরিবারকে চাল, ডাল, তৈল, লবণ, পিয়াজ, ছানা, আলু ও খেজুরসহ খাদ্য সামগ্রী প্রদান, করোনা মহামারি শুরুর পরপরই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে পিপিই, কেএন-৯৫ মাস্ক বিতরণ ও বিভিন্ন হাসপাতাল, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

ক্যাপ বাংলাদেশ সরকার ও এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক অনুমোদিত একটি এনজিও সংস্থা। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা।

বিত্তবান বাংলাদেশি ও প্রবাসীদের অর্থায়নে পরিচালিত ক্যাপ একটি টেকসই অর্থনীতি ও সমাজ নির্মাণের লক্ষ্যে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করে যাচ্ছে।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ক্যাপ ফাউন্ডেশনের ট্রেজারর আলম হাসান রউফ, মেন্টাল হেল্থ এন্ড ওয়েলবিং প্রজেক্টের প্রধান পলি ইসলাম (এমবিই), অ্যাম্বাসেডর নাজ চৌধুরী, সোসিয়াল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অ্যাম্বাসেডর নাজ রহমান ও তাঁর টিমসহ ক্যাপ সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্যাপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code