Main Menu

জৈন্তাপুরে ভারতীয় ২১ বস্তা চা-পাতা সহ আটক ১

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ চেক পোষ্ট অভিযান পরিচালনা করে ভারতীয় ২১ বস্তা চা-পাতা সহ ১ ব্যক্তিকে আটক করেছে।

Manual7 Ad Code

পুলিশ সূত্র জানায়, সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় ২৩ মে শনিবার দুপুর ১টার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় চেক পোষ্ট এলাকায় ১টি নীল রংয়ের এইচ পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশী করে পিকআপে থাকা ভারতীয় ২১ বস্তা চা-পাতা সহ ১জনকে আটক করা হয়।

আটককৃত মো: আলম মিয়া (৩৫) কানাইঘাট উপজেলার বড়বন্দ গ্রামের মৃত আব্দুস সামাদএর ছেলে।

Manual8 Ad Code

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে চেকপোষ্ট বসিয়ে তল্লাসী কার্যক্রম পরিচালান করে ২১ বস্তা চা-পাতা সহ ১জনকে আটক করেছে। তার বিরোদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক আদালতে প্রেরণ করা হবে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code