জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার সাথে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো নিজপাট মাহুতহাটি গ্রমাের শামছুল ইসলাম উরেফ নুর মিয়ার ছেল কয়েছ আহমদ (৩৫), দরবস্ত ইউপির টেংরা গ্রামের মৃত আব্দুল হান্নান এর ছেলে লুৎফুর রহমান(৬০), নিজপাট রাজবাড়ী গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২২), নিজপাট তোয়াশিহাটি গ্রামের প্রিয়লাল দেবের ছেলে সজল দেব (২৮)। সকলেই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুরাতন বিদ্যুৎ অফিস এলাকা থেকে প্রথমে কয়েছ আহমদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলমান বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে অন্য ৩জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে শিলং তীর খেলায় ব্যবহৃত মোবাইল ডিভাইস, মুড়ি বই ও টোকেন উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা গ্রহণ প্রক্রিয়াধীন। রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।
Related News
গোয়াইনঘাটে স্কুলছাত্রীর অশ্লীল ছবি-ভিডিও প্রকাশ, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর অশ্লীল ছবি ধারণ ও পরবর্তীতেRead More
সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More



Comments are Closed