Main Menu

ছাতকে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual4 Ad Code

ছাতক প্রতি‌নি‌ধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২৩ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ এ অভিযানে গ্রেফতার করা হয় কামাল মিয়াকে (৫০)। তিনি সিলেট নগরীর শাহপরান (রঃ) থানা এলাকার মুক্তিরচর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

Manual3 Ad Code

পুলিশ জানিয়েছে, সম্প্রতি ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়ে দেয়। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে ছাতক শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন কামাল মিয়া। পুলিশ তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধারকৃত ইয়া’বার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক তথ্য প্রদান করেছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ছাতক থানায় তার বিরুদ্ধে মামলা নং–৩৩, তারিখ ২৫ মে ২০২৬–এর মাধ্যমে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ (১) সারণি, ১০ (ক) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে থানা হাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, এলাকায় কেউ মাদক ব্যবসা বা মাদক সেবনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

তিনি বলেন— “মাদক সমাজের জন্য অভিশাপ। আমরা ছাতককে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

Manual8 Ad Code

স্থানীয়রা পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ছাতক শহর ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছিল।

তারা আশা প্রকাশ করেন, পুলিশের ধারাবাহিক তৎপরতায় এ ধরনের অপরাধ কমে যাবে এবং তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করা সম্ভব হবে।

Manual4 Ad Code

এদিকে, থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান সামনে আরও জোরদার করা হবে। জনগণকে যে কোনো সন্দেহজনক তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। পুলিশের মতে, জনসাধারণের সহযোগিতা পাওয়া গেলে ছাতক উপজেলায় মাদকচক্রের মূল উৎস চিহ্নিত করা আরও সহজ হবে।

মাদকবিরোধী এ অভিযান ও গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় সমাজকর্মীরা। তাঁরা মনে করেন, নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত পদক্ষেপই ছাতককে মাদকমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code