Main Menu

গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ঝুমকি দেব (২৯) ওই গ্রামের চঞ্চল দাসের স্ত্রী।

রবিবার সন্ধ্যায় নিজ শয়নকক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে থানাপুলিশ।

পরে মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়।

ঝুমকির স্বামীর বাড়ির লোকজন এ ঘটনাকে আত্মহত্যা বললেও বাবার বাড়ির লোকজন বলছেন এটি হত‍্যাকাণ্ড।

পুলিশ বলছে- বিষয়টি খতিয়ে দেখছে তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed