গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: পারিবারিক বিরোধের জেরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে ফাহমিদা আক্তার মোহনা (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম (৩৫) পলাতক রয়েছেন। তিনি উত্তর জাঙ্গালহাটা গ্রামের ছদরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে স্বামী জাহিদুল ইসলাম শাবল দিয়ে স্ত্রী মোহনার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাদের সংসারে আবির আহমদ নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। অভিযুক্ত স্বামী মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পর থেকে অভিযুক্তকে পাওয়া যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Related News
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ওRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক হারিছ
Manual6 Ad Code গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতেRead More



Comments are Closed