গোলাপগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের চাপায় কবির আহমদ (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের নয়া মসজিদ নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত কবির আহমদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কবির আহমদ মঙ্গলবার রাতে হেতিমগঞ্জ বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ সড়কের নয়া মসজিদের সামনে পৌঁছামাত্র পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে অভিযোগ উঠেছে, ঘটনার প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় জনতা।
পরে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদের ধাওয়া করেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সদস্যরা পাশের একটি বাসায় আশ্রয় নেন।
পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের সহযোগিতায় নিহতের মরদেহ রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয় এবং দীর্ঘ সময় বন্ধ থাকার পর সিলেট-জকিগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম।
Related News
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ওRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক হারিছ
Manual5 Ad Code গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতেRead More



Comments are Closed