Main Menu

অস্ট্রেলিয়াকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: পাঁচবারের দেখায় প্রথম জয়। ঘরের মাঠে টাইগারদের আমন্ত্রণে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে এসে সাকিব-নাসুমদের স্পিনেই পুড়লো অজিরা। মার্শ-ওয়েডদের বিপক্ষে ২৩ রানে জিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জয়ের স্বাদ নিলো বাংলাদেশ।

Manual7 Ad Code

ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় মাহমুদউল্লাহ বাহিনী। তবে খুব ভালো শুরু পায় নি বাংলাদেশ। শুরু থেকেই অজি পেসার স্টার্ক-হ্যাজলউডের তোপের মুখে পরে টাইগাররা। কার্যকরী ছিলো অ্যাডাম জাম্পা-অ্যাশটন অ্যাগারের স্পিনও।

স্টার্ক-হ্যাজলউডের গতির সাথে ইয়র্কার, সুইংয়ে যাওয়া-আসার মধ্যে ছিলো স্বাগতিকরা। ম্যাচের প্রথম ওভারে স্টার্কের দ্বিতীয় বলেই ফ্লিক করে উড়িয়ে মেরেছিলেন মোহাম্মদ নাইম। নাইমের সেই ছয়ের মারের পরে চেপে ধরেছিলেন জশ হ্যাজলউড। নিজের করা প্রথম ওভারে ৩ রান দেওয়ার পরে দ্বিতীয় ওভারেই তুলে নেন টাইগার ওপেনার সৌম্য সরকারকে (৯ বলে ২ রান)।

Manual8 Ad Code

পরে ভয়ডরহীন শটে শুরু করা নাইম শেখ আশা জাগিয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে ফেরার আগে ২ ছয়ে আর ১ বাউন্ডারিতে গুরুপ্তপূর্ণ ২৯ বলে ৩০ রান করেন নাইম। পরে দুর্দান্ত ক্যাচ হয়ে ফিরেন টাইগার অধিনায়কও। দুর্দান্ত ক্যাচ বনে যাওয়ার আগে অধিনায়ক মাহমুদউল্লাহ ২০ বলে ২০ রান করেন। ইনিংসে ছয়ের মার ছিলো একটা।

Manual2 Ad Code

পরে বেশি সময় থাকতে পারেন নি নুরুল হাসান সোহানও। ৪ বলে মাত্র ৩ রান করে ফিরেন এই উইকেট কিপার ব্যাটার। শেষে ৩৩ বলে ৩৬ রান করা সাকিবকে বোল্ড করে ফিরান জশ হ্যাজলউড। পরে স্টার্কের ইয়র্কার ঠেকাতে পারেন নি তরুণ শামীম হোসেন। ফিরেছেন ৩ বলে ৪ রান করে। শেষের দিকে আফিফ হোসেনের ১৭ বলে ২৩ আর মাহেদি হাসানের ৬ বলে ৭ রানে মাঝারি সংগ্রহ পায় টাইগাররা।

নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩১ রানের ছোট পূঁজিতেই দারুণ লড়েছে টাইগাররা। স্পিন দিয়ে শুরু করা ইনিংসে দুর্দান্ত শুরু এনে দেন মাহেদি-নাসুম-সাকিব। তিন ওভারেই তিন উইকেট তুলে নিয়ে বেশ চাপে ফেলে সফরকারীদের। সেখান থেকে মিচেল মার্শকে নিয়ে দারুণ এক জুঁটি গড়ে চাপ কাটাতে চাইছিলো অধিনায়ক ম্যাথু ওয়েড। পরে তাকে ভুল শট খেলতে বাধ্য করে উইকেট তুলে নেন নাসুম আহমেদ।

Manual8 Ad Code

শেষের পুরো জাদুটা শুধু নাসুম আহমেদ দেখাতে পারলো না। তাতে ভাগ বসান মুস্তাফিজুর ও শরিফুল ইসলাম। তবে অজি অধিনায়ক ম্যাথু ওয়েডকে হিট উইকেট বানিয়ে তুলে নেন নিজের তৃতীয় উইকেট। পরে বাংলাদেশের জয়ের পথে অন্যতম বাধা হয়ে থাকা মিচেল মার্শকে ফেরান নাসুম।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code