Main Menu

লকডাউন: সিলেটে ৫৪ মামলা, আটক ১৩৪ যানবাহন

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কঠোর লকডাউনের ১২তম দিন মঙ্গলবার সিলেটে ৫৪টি যানবাহনে মামলা ও ১৩৪টি আটক করা হয়েছে। একই সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাতে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

জানা গেছ, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় সিলেট মহানগর পুলিশের অভিযানে ৩৪টি সিএনজি চালিত অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ৫টি প্রাইভেট কার এবং অন্যান্য ৩টিসহ ৫৪টি যানবাহনে মামলা দেওয়া হয়। এছাড়া ৬৭টি সিএনজি চালিত অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ২টি প্রাইভেট কার, অন্যান্য ৫৩টিসহ ১৩৪টি যানবাহন আটক করা হয়।

Manual8 Ad Code

অপরদিকে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মহানগর পুলিশের (এসএমপি) ক্রাইম, ট্রাফিক বিভাগ, ডিবি পুলিশ, পুলিশ লাইন্সের কর্মকর্তা এবং ফোর্স যৌথভাবে নগরের বিভিন্ন স্থানে দিবারাত্রি ৪৬টি চেকপোস্ট করছে। এছাড়া সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র এলাকায় ৯৭টি টহল দল আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা ডিউটি করছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code