কমলগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর গ্রামে আম গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে বশির মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার (৯ ডিসেম্বর ) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মুন্সীবাজার ইউনিয়নের দক্ষিন রামচন্দ্রপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে বশির মিয়া গতকাল বুধবার সকালে ইরা মিয়ার বাড়িতে আম গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতার কারণে গাছের উপর থেকে নিচে পড়ে যান বশির মিয়া। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে দ্রত কমলগঞ্জ স্বাস্থ্য হাসপাতাল নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে ১২ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাসুক আলী বলেন অসাবধানবশত আম গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে বশির মিয়া মৃত্যুবরণ করে।
মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুমান আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, আম গাছের ডাল কাটতে গিয়ে বশির মিয়া গাছ থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে মৌলভীবাজার নিয়ে গেলে সন্ধ্যায় আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করেন।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed