বিশ্বজুড়ে ফেসবুক ম্যাসেঞ্জারে সমস্যা
প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে বিশ্বব্যাপী দেখা দিয়েছে সাময়িক ত্রুটি। স্মার্টফোন এবং ডেস্কটপ কোনো মাধ্যমেই তথ্য আদান প্রদান করতে পারছেন না ব্যবহারকারীরা।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার কিছু সময় পর থেকে বাংলাদেশে ব্যবহারে এ ত্রুটি লক্ষ্য করা গেছে।
এছাড়া, ডেনমার্ক, বেলজিয়াম, হাঙ্গেরিসহ আশেপাশের বেশ কয়েকটি দেশেও একই সমস্যা দেখা দিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু কিছু এলাকায় সীমিত পরিসরে ম্যাসেঞ্জারে সমস্যা দেখাচ্ছে ডাউন ডিটেক্টর।
এদিকে, মঙ্গোলিয়া, জাপানে সীমিত ক্রুটি দেখাচ্ছে। তবে মোটা দাগে দেখাচ্ছে ফিলিপাইনের ম্যানিলা শহরে।
তবে ফেসবুক কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছে, যত দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরে যেতে আমরা কাজ করছি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাসেঞ্জারে তথ্য আদান প্রদান সম্ভব হয়নি। ঠিক কী কারণে এ সমস্যা তা এখনো জানা যায়নি।
প্রথমে ইন্টারনেট সমস্যা মনে হলেও দীর্ঘক্ষণ পরেও চালু না হওয়ায় বিষয়টি নিয়ে অন্যান্য যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে থাকে ব্যবহারকারীরা। তখনই সমস্যার বিষয়টি সামনে আসে।
এদিকে, এ বিষয় নিয়ে প্রতিবেদন করেছে ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস। তারা বলছেন, লন্ডনের স্থানীয় সময় সকাল ১০ টায় এ সমস্যা শুরু হয়।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed