Main Menu

ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে শো’কজ

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফকে শো’কজ করা হয়েছে। গত ৯ ডিসেম্বর ভিসির পিএস উপ-রেজিস্ট্রার আইয়ুব আলী স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ হতে এ তথ্য জানা গেছে।

নোটিশ সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সালের ক্যালেন্ডারের বর্ডারের রং চূড়ান্ত করার জন্য ভিসি প্রফেসর ড. আবদুস সালামের নিকট খসড়া ক্যালেন্ডার নিয়ে যান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। খসড়া ক্যালেন্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শেখ রাসেল প্রমুখ নামের বানান ভুল ছিল বলে উল্লেখ করা হয়। নোটিশে এ ধরণের ভুলকে অনভিপ্রেত উল্লেখ করে আব্দুল লতিফকে ৭ দিনের মধ্যে উপযুক্ত ব্যাখ্যাসহ কারণ দর্শাতে বলা হয়।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, “ডেস্ক ক্যালেন্ডারের সাথে আমি সম্পৃক্ত নই। এটার দায়িত্ব ভিসি স্যার জনসংযোগের প্রধান আতাউল ভাইকে দিয়েছেন। ওনি করোনায় আক্রান্ত হওয়ায় দুইটা ডেস্ক ক্যালেন্ডারের খসড়া ভিসি স্যারকে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। আমি ভিসি স্যারের কাছে খসড়া দুটি প্রুভ করার জন্য দেই। এসময় শিক্ষক সমিতির সভাপতি ড. কাজী আখতার হোসেনসহ খসড়া দুটি দেখতে থাকেন। এক পর্যায়ে তিনি জাতির জনক শেখ মুজিবুর রহমানের নামের বানানে ‘এইচ’ অক্ষরটি মিসিং দেখেন এবং খড়সা ছুঁড়ে মারেন। আমরা উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে যাই। এসময় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভিসি স্যার সরি বলেন এবং পরে বিষয়টি ভুল বোঝাবুঝি ভেবে আমি সেখান থেকে চলে আসি। দুইদিন পর গত ৯ ডিসেম্বর আমার অফিসের একটি খাম পাই। খামের ভিতরে কারণ একটি কারণ দর্শানোর নোটিশ পাই। সেখানে ওই বানান ভুলের জন্য আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অথচ আমি আতাউল সাহেবকে সহযোগিতা করতে গিয়ে বিপদে পড়লাম।

তিনি আরো বলেন ভিসি স্যার আসলে এ ঘটনায় আমাকে কেন কারণ দর্শাতে বলা হল এ বিষয়ে কথা বলবো। যেখানে এ ক্যালেন্ডারের কাজের দায়িত্বটা আমার না।

এ বিষয়ে তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের প্রধান আতাউল হক বলেন, “এটা আসলে একটা প্রুভ কপি ছিল। ঢাকা থেকে এই দুটি আলাদা রঙের প্রুভ কপি কুরিয়ার মাধ্যমে পাঠানো হয়েছে। অসুস্থ থাকার সত্তে¡ও দ্রত ছাপানোর জন্য আমি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের মাধ্যমে কপি দুটি ভিসির নিকট পাঠায়। এটাতে যদি কোন ভুল থাকে তবে আবারও ২-৩ প্রুভ কপি তারা পাঠাবে, এটাই নিয়ম। তবে কেন ভিসি স্যার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে কারণ দর্শানোর নোটিশ দিলেন এটা আমি বুঝতে পারছি না।

 

Share





Related News

Comments are Closed