Main Menu

জুড়ীতে অযথা ঘুরাঘুরি করায় ৬ জনকে জরিমানা

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ীতে লকডাউন অমান্য করে অযথা ঘুরাঘুরি করায় ছয় জনকে জরমিানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক।

অভিযানকালে বিনা প্রয়োজনে ঘুরাঘুরি করায় উপজেলার পাতিলাসঙ্গন গ্রামের রাজু আহমেদ, বড়লেখা উপজেলার সফরপুর গ্রামের নজরুল ইসলাম, কলাজুরা গ্রামের শাহ আলম, দক্ষিণভাগ গ্রামের রুমান আহমেদ, হিনাইনগর গ্রামের ইকবাল আহমেদ ও কুলাউড়া উপজেলার গিয়াসনগর গ্রামের আব্দুল মালিক সহ প্রত্যেককে দুইশত টাকা করে বারো শত টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

Share





Related News

Comments are Closed