সিলেট থেকে অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকার কদমতলি থানা এলাকায় অভিযান পরিচালনা করে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে সিলেট কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার (৮ মে) রাত ১০ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সেবলু মিয়া তালুকদার (৩০) সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজার এলাকার মোক্তার মিয়া তালুকদারের পুত্র। সেবুল মিয়া পেশায় একজন গাড়ি চালক।
পুলিশ জানায় গত ১১ মার্চ সকালে নগরীর মিরাবাজার শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের সামনে থেকে ১৪ বছরের ওই কিশোরীকে অপহরণ করা হয়। পরে কিশোরীর বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করেন।
ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার দিক নির্দেশনায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই বিমল চন্দ্র দে সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। আসামি চতুর প্রকৃতির হওয়ায় এবং আসামী ঘন ঘন স্থান পরিবর্তন করার কারণে বারবার অভিযান পরিচালনা করেও গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধার সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে ঢাকা কদমতলী থেকে উদ্ধার এবং আসামিকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি সেবুল মিয়া ভিকটিমের বাবার গাড়ীর ড্রাইভার ছিল। গাড়ীর ড্রাইভার হওয়ার কারণে আসামির ধারনা ছিল ভিকটিমকে অপহরণ করে ফুসলিয়ে বিয়ে করলে সে সমস্ত সম্পত্তির মালিক হবে এবং তার বিদেশ যাওয়ার পথ সুগম হবে।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed