খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, অ্যাড.মল্লিক মঈন উদ্দিন সোহেল, আকবর আলী, নাদের আহমেদ, সেলিম উদ্দিন আহমদ, অ্যাড.শেরেনুর আলী, আবুল কালাম, যুগ্ম সম্পাদক কাজী নাসিম উদ্দিন লালা, সুয়েব আহমেদ, অর্থ সম্পাদক সাইফুল্লাহ হাসান জুনেদ, কৃষক দলের সভাপতি আতম মিছবাহ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা ফুল মিয়া, যুবদল সভাপতি আবুল মনসুর শওকত, সাধারন সম্পাদক এড.মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সম্পাদক তোফাজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আবুল কাসেম দুলু,সাংগঠনিক এড.আব্দুল আহাদ জুয়েল,জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন,যুগ্ম সাধারন সম্পাদক শাহ ফরহাদ,যুগ্ম সাধারন সম্পাদক সৌরভ,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।মানবন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে যদি খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা কঠোর তম আন্দোলন কর্মসূচি পালন করব।
এদিকে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সোমবার দুপুরে শহরের কাজীর পয়েন্ট জামে মসজিদে বাদ যোহর খালেদা জিয়া মুক্তি পরিষদের উদ্দ্যেগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চেয়ার পার্সনের উপদেষ্টা অ্যাড. ফজলুল হক আছপিয়া, খালেদা জিয়া মুক্তি পরিষদের আহবায়ক অ্যাড.মাসুক আলম, জেলা বিএনপির সহ-সভাপতি আকবর আলী, সেলিম উদ্দিন আহমদ, নাদের আহমদ, জেলা যুবদল সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, যুগ্ম সম্পাদক আব্দুল্লা আল নোমান, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল হক, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুবদল নেতা সুহেল আহমদ অ্যাড.মুশাহিদ আলী, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আহমেদ, আবুল কাশেম দুলু, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এ কে সোহাগ, যুগ্ম সম্পাদক শাহ মো.ফরহাদ, আজিজুর রহমান সৌরভ, সাদিকুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed