গাজীপুরে বিএনপির মানববন্ধনে লাঠিচার্জ, আটক ৯
মাছুদ পারভেজ (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়াত বিএনপির কেন্দ্রীয় নেতা আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নানসহ নয়জনকে আটক করেছে।
সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের বিএনপি কর্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. সোহরাব উদ্দিন বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। মানববন্ধনের শেষ মুহূর্তে হঠাৎ করে পুলিশ ফাঁকা গুলি করে মানববন্ধনে অংশ নেওয়া নেতা-কর্মীদের অতর্কিত লাঠিপেটা শুরু করে। মুহূর্তেই নেতা-কর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। পুলিশের লাঠিপেটায় জেলা মহিলা দলের প্রাক্তন সভানেত্রী আনোয়ারা বেগমসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় পুলিশ গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের এমপি প্রার্থী ও প্রয়াত আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান ও গাজীপুর সিটি কাউন্সিলর বিএনপি নেতা হান্নান মিয়া হান্নুসহ ১০/১২ নেতা-কর্মীকে ধরে নিয়ে যায়।’
জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সমাবেশ, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানো, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের কাজে বাধা প্রদান করলে টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে শাহ রিয়াজুল হান্নান ও সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নুসহ নয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।’
Related News
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রেRead More
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাRead More



Comments are Closed