গোলাপগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে বিএনপির প্রার্থী রাজু আহমদ চৌধুরীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন অফিস। সোমবার (১০ সেপ্টেম্বর) মনোননয়ন যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান বলেন, রাজু আহমদ চৌধুরী নিজেকে মাধ্যমিক পরীক্ষায় পাস দাবি করলেও মনোনয়নপত্রের সাথে এ বিষয়ক কোনো সনদ জমা দিতে পারেননি। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলের কোনো কাগজও জমা দেননি তিনি। এ কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এর আগে মেয়র পদে লড়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী গতকাল রোববার নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বিএনপি গতকাল রোববার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহমদ চৌধুরীকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল। এর আগে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেও একদিন পর তিনি তা ফিরিয়ে দিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন। এছাড়া গত নির্বাচনে বিএনপির প্রার্থী হওয়া পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন এবার প্রথম থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ৩১ মে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূন্য হয়। শূন্য পদে নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৯ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের শেষ দিন আজ ১০ সেপ্টেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ১৭ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed