Main Menu

ফেঞ্জুগঞ্জে একই রাতে ১২টি দোকারে চুরি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে পৃথক দুটি এলাকায় ১২টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের তালা ভেঙ্গে চোরেরা দোকানের মালামাল ও নগদ অর্থ নিয়ে গেছে।
শুক্রবার রাতে উপজেলার ফেরী ঘাট সংলগ্ন ৬টি দোকান ও নয়া বাজার এলাকার আরো ৬টি দোকানে দুঃসাহসিক চুরি হয়।
স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার ফেরীঘাট সংলগ্ন ও নয়া বাজার এলাকার ১২টি দোকানে চোরেরা শুক্রবার রাতে দোকান ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে মালামাল লুট করে নিয়ে যায়। শনিবার সকালে ব্যবসায়ীরা দোকান চুরির ঘটনা দেখতে পান।
ফেঞ্জুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, ফেঞ্জুগঞ্জের অধিকাংশ বাজারে রাতের বেলা নৈশ প্রহরী না থাকাতে এবং পযাপ্ত বৈদুৎতিক আলোর ব্যবস্থা না থাকাতে চুরির ঘটনা ঘটছে। এ ব্যাপরে এখনো কোন লিখিত অভিযোগ পাননি বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed