Main Menu

কমলগঞ্জে ট্রেন-সিএনজি সংঘর্ষে শিশুসহ আহত ২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলস্টেশন সংলগ্ন গেইটবিহীন লেভেল ক্রসিং এলাকায় শনিবার বিকাল পৌনে ৫টায় রেল গেইট ক্রসিং করার সময় ঢাকাগামী আন্ত:নগর পারাবত ট্রেনের সাথে একটি সিএনজি অটোরিক্সার (মৌলভীবাজার-(থ- ১১-৫৭৭৯) সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি অটোরিক্সার যাত্রী কমলগঞ্জ পৌরসভার রামপাশা এলাকার লিয়াকত আলীর স্ত্রী মনি বেগম (১৯) ও তার এক বছরের পুত্র সন্তান দু’জনই গুরুতর আহত হন। পরে রিক্সাচালক সানুর মিয়া, আরেক সিএনজি চালক নুর মিয়াসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে দূর্ঘটনার পর সিএনজি চালক দ্রত পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে গেছে।
ভানুগাছ রেলস্টেশন মাষ্টার শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Share





Related News

Comments are Closed