Main Menu

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তেঘরিয়া গ্রামের মিলন মিয়া ও সবুর মিয়ার মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাঝে ১৫ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও বাকিদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং চিকিৎসা দেওয়া হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed