বিশ্বনাথে ৫৭ দিন ধরে বৃদ্ধ নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মসনু হোসেন খান (৬৫) নামের এক বৃদ্ধ ৫৭দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত ইদ্রিস খানের ছেলে।
জানা গেছে, মসনু হোসেন খান দীর্ঘদিন যাবৎ মানষিক সমস্যায় ভূগছিলেন। গত ১৩ নভেম্বর সকাল ১০টার দিকে তিনি পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আশপাশ এলাকা, আত্মীয়-স্বজনের বাড়ি সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে এখনও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এবিষয়ে নিখোঁজের ভাতিজা শাকির হোসেন খান গত ২৬ নভেম্বর বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ১৩৯৫। কেউ মসনু হোসেন খানের সন্ধান পেলে ০১৭৩১-৬৩৭০২৫ এই মোবাইল নাম্বারে যোযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed