এমসি ও সরকারি কলেজের ফটকে তালা দিয়ে ছাত্রলীগের ধর্মঘট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগ কর্মী তানিম খান হত্যাকান্ডের প্রতিবাদে এমসি ও সরকারি কলেজে রঞ্জিত গ্রুপের অনুসারী ছ্ত্রালীগের ডাকে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালিত হয়েছে।
ছাত্রলীগের ধর্মঘটের কারনে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন ডিপার্টমেন্টে মঙ্গলবারের অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরিক্ষাও পড়েছে অনিশ্চয়তায়। গত সোমবারও স্নাতক ১ম বর্ষের পরীক্ষা স্থগিত করে ক্যাম্পাসে নোটিশ টানিয়েছিল এমসি কলেজ কর্তৃপক্ষ।
এদিকে, এমসি ও সরকারি কলেজে ডাকা ছাত্র ধর্মঘট বুধবার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। দুপুরে সংবাদকর্মীদের ছাত্রলীগ নেতা সঞ্জীব চৌধুরী এসব তথ্য জানান।
ছাত্রলীগ নেতা তানিম ইসলাম খান হত্যার প্রতিবাদে গত সোমবার থেকে এ দুটি কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় ছাত্রলীগের রঞ্জিত গ্রুপ। এ কারণে গত দুদিন ধরে এ দুটি কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও বেলা ২টা পর্যন্ত এ দুটি কলেজের প্রধান ফটক বন্ধ ছিল।
নাম প্রকাশ না করার শর্তে এমসি কলেজের একজন শিক্ষক জানান, প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রধান ফটক খুলে দেয়ার অনুরোধ করা হলেও তারা তা মানেনি। তারা পরদিন বুধবার থেকে প্রধান ফটক খুলে দেবে বলে জানিয়েছে।
শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, তানিম হত্যার ঘটনায় মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। দুটি কলেজে ছাত্র ধর্মঘট চলছে বলে জানান তিনি।
গত রোববার রাত পৌনে ৯টার দিকে নগরীর টিলাগড় পয়েন্টে আজমেরী রেস্টুরেন্টের সামনে নিজদলের কর্মীদের হামলায় নিহত হন তানিম ইসলাম খান। নিহত তানিম সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ওসমানীনগর উপজেলার বুরুঙ্গাবাজারের কাছে নিজ বুরুঙ্গা গ্রামে। তার পিতার নাম ইসরাইল খান। তানিম ছাত্রলীগের রঞ্জিত গ্রুপের অনুসারী ছিলেন। এ ঘটনার জন্য কাউন্সিলর আজাদ গ্রুপ ছাত্রলীগকে দায়ী করেছে তানিমের সহকর্মীরা।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed