পাঁচবিবি সীমান্তে ভারতীয় পণ্য উদ্ধার
মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর পাকা রাস্তার উপর থেকে ভারতীয় উন্নত মানের শাড়ি কাপড় ১৩০ পিচ, থ্রীপিচ ১৫০টি, চাঁদর ৫০ পিচ, আতশ বাজি ১৬৭ বান্ডিল, ইমিটেশনের সামগ্রী ১৮০ কেজি সহ মেয়েদের ব্যবহারি কাপড় উদ্ধার করেছে ২০-জয়পুরহাট, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার সিজার মুল্য প্রায় ২১ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছে।
কয়া ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে সীমান্তে দ্বায়িত্বরত বিজিবির চোখ ফাঁকি দিয়ে কয়েকজন চোরাকারবারি ভারত থেকে শাড়ি-কাপড়, ইমিটেশন সামগ্রী ও আতঁস বাজি পাচার করে দেশের অভ্যন্তরে নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হলে চোরাকারবারিরা ভারতীয় পণ্যগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত চোরাই পণ্যগুলো পরে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed