Main Menu

কোম্পানীগঞ্জে ৫ ডাকাত গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে শনিবার রাতে অভিযান চালিয়ে চিহ্নিত ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফাতারকৃতরা হচ্ছেন- উপজেলার বর্নি পূর্বপাড়ার মৃত উস্তার আলীর পুত্র আলী আজগর (৩০) ও মোহাম্মদ আলী (২৭), পশ্চিম বর্নির মৃত আব্দুর রহিমের পুত্র আখলু মিয়া (৪০), আমজদ আলীর পুত্র উকিল উদ্দিন (৩০) ও মৃত ওহাব আলীর পুত্র মোঃ রহিম আলী (৩৭)।

পুলিশ জানায়, শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বর্নি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিকুর রহমান খাঁন ৫ ডাকাত গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed