Main Menu

নারীদের জন্যে সিআইপির সাংবাদিকতা প্রশিক্ষণ

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে সাংবাদিকতায় নারীর অংশগ্রহণ বাড়াতে সেন্টার ফর ইমপ্রুভমেন্ট অব প্রেস-সিআইপি দ্বিতীয়বার শুধু নারীদের জন্যে দুই দিনব্যাপী প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকতা প্রশিক্ষণের আয়োজন করছে।

আগামী ২৬ ও ২৭ জানুয়ারি শুক্র ও শনিবার মধ্যাহ্ন বিরতি সহ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট মহানগরীর জিন্দাবাজারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিকরা প্রশিক্ষণ দেবেন।

প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদেরকে ২০ জানুয়ারির মধ্যে মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির নবম তলায় সিলটিভি কার্যালয়ে সরাসরি অথবা ০১৭১১৩৩৫২৫০ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed