ফ্ল্যাট নম্বর বুঝে পেলেন ২ হাজার ৬২১ জন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী উন্নয়ন কর্তপক্ষের (রাজউক) উত্তরা ১৮ নম্বর সেক্টরে এপার্টমেন্ট প্রকল্পের বরাদ্দ গ্রহীতাদের মধ্যে আজ রোববার ফ্ল্যাটের নম্বর প্রদান করা হয়েছে।
বরাদ্দগ্রহীতাদের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে এ নম্বর প্রদান করা হয়। ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত চার কিস্তি পারিশোধকারী দুই হাজার ৬২১ জন বরাদ্দগ্রহীতা ফ্ল্যাটের নম্বর বুঝে পেলেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, কৃষিজমির ক্ষতি করে বাড়িঘর বা অন্যকোন স্থাপনা নির্মাণ করা যাবে না। এজন্য নগর ও অঞ্চল পরিকল্পনা আইন প্রণয়ন করা হচ্ছে। আইন প্রণয়নের পর এ ব্যবস্থা কার্যকর করা হবে।
আবাসন সমস্যার সমাধানে ঊর্ধমুখী ভবন নির্মাণের দিকে যেতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের দেশের আয়তন কম, কিন্তু জনসংখ্যা বেশি। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবাসন সমস্যা বাড়ছে। গ্রামেও বাড়িঘর নির্মাণের জন্য ব্যপকভাবে কৃষিজমি নষ্ট হচ্ছে। সেখানেও তিন-চার তলা বাড়ি নির্মাণের দিকে যেতে হবে।
তিনি বলেন, জমি কম বলেই সরকার প্লটের পরিবর্তে এপার্টমেন্ট প্রকল্প গ্রহণ করেছে। রাজউক উত্তরায় ছয় হাজার ৬৩৬টি ফ্ল্যাট নির্মাণে করেছে। আরো প্রায় ১৫ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। মালয়েশিয়া সরকার এসব ফ্ল্যাট নির্মাণ করবে। এছাড়াও ঝিলমিল আবাসিক প্রকল্পে ১৪ হাজার ৪০০ এবং পূর্বাচলে প্রায় ৮০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে।
লটারি অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য একেএম ফজলুল হক, নূর ই হাসান লিলি চৌধুরী ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে একই প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ৮৩৬ জনের মধ্যে ফ্ল্যাটের নম্বর প্রদান করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ভবনগুলোতে বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ স্থাপন করা হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা ও রাস্তার কাজ এ মাসের মধ্যেই শেষ হবে।
জরুরি প্রয়োজন মেটাতে এক হাজার জনের উপযোগি একটি অস্থায়ী মসজিদ নির্মাণ করা হচ্ছে। পরবর্তীতে বড় একটি মসজিদ নির্মাণ করা হবে, যার দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া এখানে একটি ১০ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed