লাউয়াছড়ায় রেললাইনে গাছ পড়ে ট্রেন চলাচল বিঘ্নিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মঙ্গলবার রাতের ভারী বৃষ্টি ও দমকা বাতাসের প্রভাবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় রেলপথের উপর একটি বড় গাছ পড়েছিল। রেলপথের উপর গাছ পড়ে থাকায় বুধবার (৩ জানুয়ারি) বেলা ১টা ১০ মিনিট থেকে উদ্যানের ভিতর চট্রগ্রাম অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছিল। আকস্মিকভাবে পাহাড়ি এলাকায় ট্রেন আটকা পড়ায় সহস্রাধিক যাত্রী দুর্ভোগের শিকার হয়েছেন। রেল কর্মীরা গাছ কেটে সরানোর পর পৌণে ২ ঘন্টা পর বেলা ২টা ৪৫ মিনিট থেকে আবারও সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার মো: শাহাব উদ্দীন ফকির জানান, বুধবার বেলা ১টা ৭ মিনিটে চট্রগ্রাম অভিমুখী ৭২০ নম্বর ডাউন আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশন থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেছিল। রাতের বৃষ্টির প্রভাবে সকালে জাতীয় উদ্যানের ভিতর মাগুরছড়া এলাকায় রেলপথের উপর একটি বড় গাছ উপড়ে পড়লে বুধবার চট্রগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা ট্রেনটি লাউয়াছড়া উদ্যানের ভিতরে আটকা পড়েছিল। এর পর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। একেবারে পাহাড়ের ভিতর আকস্মিকভাবে আন্তনগর পাহাড়িকা ট্রেন আটকা পড়ায় ট্রেনের সহস্রাধিক যাত্রী সাময়িক ভোগান্তির শিকার হয়েছেন।
ঘটনার খবর পেয়ে রেলওয়ের গণপূর্ত বিভাগের লোকজন এসে রেলপথে পড়ে থাকা গাছ কেটে সরানোর পর বেলা ২ টা ৪৫ মিনিটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গলস্থ রেলওয়ের গণপূর্ত বিভাগের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী ইরফান আলী মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পড়ে থাকা গাছটি কেটে ট্রেন চলাচল স্বাভাবিক করা পর্যন্ত সিলেটের সাথে প্রায় পৌণে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed