ছাতকে সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে গতকাল মঙ্গলবার পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৯ সিপিসি-৩ এর সদস্যরা ছাতক উপজেলার বড়কাপন পয়েন্টের রাস্তার পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা ব্যবসায়ী ছাতক উপজেলার বাঘারহি গ্রামের হুশিয়ার আলীর ছেলে মো. গিয়াস উদ্দিন (৩৬), মৃত বিল্লাল মিয়ার ছেলে আফাজ উদ্দিন (২২) র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৮ কেজী গাঁজার প্যাকেটগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ৮৫ হাজার টাকা ।
এদিকে, উদ্ধারকৃত আলামতসহ ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed