Main Menu

কমলগঞ্জে আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের রিক্সা বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১১টি রিক্সা, ২টি ঠেলা গাড়ি, একটি কানে শোনার যন্ত্র, একজন রোগীকে নগদ সহায়তা ও টিউবওয়েল এর নিচ পাকাকরণের জন্য পাঁচজন লোককে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পতনউষারের শহীদনগর বাজারে হত দরিদ্র লোকদের আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন পতনঊষার ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী।
আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুর রশীদ ফুল এর সভাপতিত্বে ও সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফুল এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রধান পৃষ্টপোষক তরিকুর রশীদ চৌধুরী শওকত, আতিকুর রহমান চৌধুরী শিপার, সমাজ সেবক ও সাংবাদকি আব্দুল হান্নান চিনুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Share





Related News

Comments are Closed