Main Menu

কমলগঞ্জে টাওয়ার হ্যামলেটসের স্পিকারকে সংবর্ধনা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: লন্ডণের টাওয়ার হ্যামলেটসের স্পিকার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতী সন্তান সাবিনা আক্তারকে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলঅর ২নং পতনউষার ইউনিয়ন পরিষদ।
শনিবার দুপুর ১২টায় পতনউষার উচ্চ বিদ্যালয় সভাকক্ষে পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি সাবিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আব্দুল হান্নান চিনু, কমিউনিটি নেতা ফারুক আহমেদ, শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ অরুপ রায় চৌধুরী, প্রভাষক মো: আব্দুল আহাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ, তোয়াবুর রহমান তবারক, শিক্ষক জমশেদ আলী, শওকত আহমেদ, আবুল বশর জিল্লুল, হেলাল খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে লন্ডণের টাওয়ার হ্যামলেটসের স্পিকার সাবিনা আক্তার বলেন, মৌলভীবাজার তথা দেশের প্রতিনিধিত্ব করা গর্বের বিষয় । লন্ডণে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরতে প্রবাসীদের নিয়ে কাজ করে যাচ্ছি ।

Share





Related News

Comments are Closed